স্পেনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের MRP থেকে e-Passport, e-Passport Re-issue, Lost Passport, নতুন Passport, শিশুদের Passport এবং বৈবাহিক তথ্য পরিবর্তনসহ বিভিন্ন Passport সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশ দূতাবাস, Madrid-এ আবেদন করতে হয়।
অনলাইন আবেদন, Form পূরণ, Appointment নেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার জন্য আমাদের দোকানে এসে আমাদের সহায়তা নিতে পারেন। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আবেদন থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা পর্যন্ত আমরা সহায়তা করে থাকি।
সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন
- e-Passport Online Application
- Application Summary / আবেদনপত্রের প্রিন্ট কপি
- Appointment / Cita-এর Email Confirmation-এর প্রিন্ট কপি
- NID অথবা প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশি Online Birth Registration Certificate (BRC)
- পূর্বের Passport, যদি থাকে
- Passport-এর প্রয়োজনীয় ফটোকপি
- Residence Card / TIE
- অন্যান্য প্রয়োজনীয় supporting documents
- Residence Card / Empadronamiento-এর কপি — অপশনাল
Appointment / Cita সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম Appointment-এর Email Confirmation-এর কপি অবশ্যই প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে।
- Appointment-এর সময় পরিবর্তন করা যাবে না।
- নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারলে নতুন করে অন্য সময়ের Appointment নিতে হবে।
- Appointment-এর কমপক্ষে ১০ মিনিট আগে দূতাবাসে উপস্থিত হতে হবে।
- একই পরিবারের একাধিক সদস্যের জন্য অথবা একজনের একাধিক কনস্যুলার কাজের জন্য একটি Appointment নিতে হবে।
Passport / Visa / Consular Fee কীভাবে পরিশোধ করবেন?
Passport, Visa এবং অন্যান্য Consular Fee-এর ক্ষেত্রে দূতাবাসে Debit/Credit Card দিয়ে সরাসরি পেমেন্ট করা যাবে। অথবা আগে থেকেই ATM-এর মাধ্যমে Cash Deposit অথবা Bank Transfer করা যাবে।
ব্যাংক তথ্য La Caixa Bank
IBAN: ES61 2100 9432 8222 0015 4034 (টাকা জমা দেওয়ার আগে জেনে নিবেন)
Bank Deposit অথবা Bank Transfer করলে:
- পেমেন্ট রসিদ অবশ্যই সঙ্গে নিতে হবে।
- রসিদে আবেদনকারীর নাম উল্লেখ থাকতে হবে।
- আবেদনকারীর নাম উল্লেখ না থাকা Deposit/Transfer Receipt গ্রহণযোগ্য হবে না।
- মূল Payment Receipt সঙ্গে নিয়ে আসতে হবে।
Married / বিবাহিত তথ্য পরিবর্তন
পাসপোর্টে Married / বিবাহিত তথ্য দিতে বা পরিবর্তন করতে প্রয়োজন অনুযায়ী:
- Marriage Certificate
- Nikahnama / Kabinnama
- স্বামী/স্ত্রীর প্রয়োজনীয় পরিচয়পত্রের কপি
- নিজের NID / বাংলাদেশি Birth Certificate
- পূর্বের Passport
Divorce / তালাকের পর তথ্য পরিবর্তন
বিবাহবিচ্ছেদের পর পাসপোর্টের বৈবাহিক তথ্য পরিবর্তনের জন্য প্রয়োজন হতে পারে:
- Divorce Certificate / তালাকনামা
- প্রযোজ্য আইনগত কাগজপত্র
- পূর্বের Passport
- NID / বাংলাদেশি Birth Certificate
- অন্যান্য প্রয়োজনীয় supporting documents
কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়, Apostille করানো থাকতে হবে।
শিশুদের e-Passport
স্পেনে জন্মগ্রহণকারী বাংলাদেশি শিশুদের e-Passport করার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র বয়স ও পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে।
সাধারণভাবে প্রয়োজন হতে পারে:
- শিশুর বাংলাদেশি Birth Certificate
- স্পেনের Birth Certificate
- বাবা-মায়ের Birth Certificate/ Passport-এর কপি
- Online e-Passport Application
- Appointment/প্রযোজ্য আবেদন সংক্রান্ত কাগজপত্র
- প্রয়োজনীয় Fee Payment Receipt
MRP থেকে e-Passport
আপনার MRP Passport থাকলে e-Passport-এর জন্য Re-issue আবেদন করতে হবে।
সঙ্গে রাখুন:
- Original MRP Passport
- Passport-এর কপি
- NID অথবা বাংলাদেশি Online Birth Registration Certificate
- Residence Card / TIE
- Online Application
- Application Summary
- Appointment Confirmation
- প্রয়োজনীয় Fee Payment Receipt
Passport হারিয়ে গেলে সাধারণ Re-issue-এর পাশাপাশি Lost Passport-এর জন্য প্রয়োজনীয় রিপোর্ট ও কাগজপত্র দিতে হবে।
সঙ্গে রাখুন:
- Lost Report
- পূর্বের Passport-এর কপি, যদি থাকে
- Passport Number-এর তথ্য
- Nid/ Birth certificate
- Residence Card / TIE (অপশনাল)
- Online Application
- Application Summary
- Appointment Confirmation
- Payment Receipt
- অন্যান্য প্রয়োজনীয় documents
📌 প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন
e-Passport-এর Online Application, Form পূরণ, Appointment/Cita, প্রয়োজনীয় Documents-এর Checklist, Translation, Marriage/Divorce Documents, Apostille এবং অন্যান্য Passport সংক্রান্ত কাজে আমরা সহায়তা করি।
আমানাহ মানি ট্রান্সফার
CALLE SOMBRERETE – 9 28012 LAVAPIES MADRID
+34 624410030
[email protected]